🌹 উচ্চমাধ্যমিক ভূগোল(3rd Semester)::MCQ প্রশ্নোত্তর:: অধ্যায়-২::ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া।🌹

 

  

️MCQ প্রশ্নোত্তর(প্রশ্নের মান-১):

১. সমস্থিতিক আলোড়ন হলো —

(a) ভূমিকম্প (b) অগ্ন্যুৎপাত (c) ধীর অন্তর্জাত প্রক্রিয়া (d) নদীপ্রবাহ ।
উত্তর: (c) ধীর অন্তর্জাত প্রক্রিয়া।

২. পাহাড়ের ঢালে ট্যালাস গঠনের সক্রিয় প্রক্রিয়াটি হলো —
(a) ক্ষয়প্রবাহ (b) বায়ুপ্রবাহ (c) আবহবিকার (d) নদীসঞ্চয় ।
উত্তর: (c) আবহবিকার।

৩. ইংরেজি গ্রেড শব্দটি (বাংলায় পর্যায়ন) সর্বপ্রথম ব্যবহার করেন যে ব্যক্তি —
(a) ওয়েগনার (b) রিচার্ডস (c) গিলবার্ট (d) ডেভিস ।
উত্তর: (c) গিলবার্ট।

৪. আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলা হয় —
(a) ক্ষয়চক্র (b) স্থলচক্র (c) নগ্নীভবন (d) জলচক্র ।
উত্তর: (c) নগ্নীভবন।

৫. ভৌমজলের প্রধান উৎস হলো —
(a) নদীজল (b) বৃষ্টিপাত (c) বরফগলা জল (d) হিমবাহ ।
উত্তর: (b) বৃষ্টিপাত।

৬. কূপ ও নলকূপে সঞ্চারিত জলকে বলা হয় —
(a) স্তরজ জল (b) জলসম্পৃক্ত (c) আর্টেসিয়ান (d) ফ্রিয়েটিক ।
উত্তর: (d) ফ্রিয়েটিক।

৭. পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে আছে —
(a) গরম বালি (b) গিজার (c) উষ্ণ প্রস্রবণ (d) সালফার গ্যাস ।
উত্তর: (c) উষ্ণ প্রস্রবণ।

৮. কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো —
(a) বেসল্ট (b) চুনা পাথর (c) বালি পাথর (d) গ্রানাইট ।
উত্তর: (b) চুনা পাথর।

৯. বিশাখাপত্তনমের কাছে ডলফিন নোজ হলো একটি —
(a) বন্দর (b) জলপ্রপাত (c) সমুদ্র ভৃগু (d) দ্বীপ ।
উত্তর: (c) সমুদ্র ভৃগু।

১০. কেরালার মালাবর উপকূলে বালিয়াড়ি স্থানীয় ভাষায় পরিচিত —
(a) ব্রাজা নামে (b) সুন্দা নামে (c) প্রিয়ান নামে (d) বার্মা নামে ।
উত্তর: (c) প্রিয়ান নামে।

১১. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায়, তা হলো —

(a) বার (b) ফিয়র্ড (c) স্ট্যাক (d) ক্রীক ।
উত্তর: (b) ফিয়র্ড।

১২. পূর্বদেশীয় বাঁধ বা স্পিটের পেছনে সৃষ্ট লবনাক্ত জলাভূমিকে জার্মান ভাষায় বলা হয় —
(a) সল্টমার্শ (b) ওয়াতেন (c) রিয়া (d) বেসিন ।
উত্তর: (b) ওয়াতেন।

১৩. পৃথিবীর বৃহত্তম লেগুন হলো —
(a) ব্ল্যাক সি (b) গ্যারাবোগাজ হ্রদ (c) ক্যাস্পিয়ান সাগর (d) ডেড সি ।
উত্তর: (b) গ্যারাবোগাজ হ্রদ।

১৪. ভৌম জলতলের ঊর্ধসীমাকে বলা হয় —
(a) কেম্ব্রিক স্তর (b) আর্টেসিয়ান স্তর (c) পিজোমেট্রিক তল (d) হাইড্রোলিক স্তর ।
উত্তর: (c) পিজোমেট্রিক তল।

১৫. প্রবালের সঙ্গে মিথোজীবীর সম্পর্ক আছে যে শৈবালের, তা হলো —
(a) ক্লোরেলা (b) ডুজ্যানথেলি (c) ইউগ্লিনা (d) অ্যালগি ।
উত্তর: (b) ডুজ্যানথেলি।

১৬. গুহার মাঝে থেকে উত্থিত চুনাপাথরের ভূমিরূপকে বলে —

(a) স্ট্যালাকটাইট (b) সলিউশান (c) স্ট্যালাগমাইট (d) কার্স্ট ।
উত্তর: (c) স্ট্যালাগমাইট।

১৭. যে পুরিদেশিয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপ যুক্ত করে, তাকে বলে —
(a) বার (b) স্পিট (c) টম্বোলো (d) ফিয়র্ড ।
উত্তর: (c) টম্বোলো।

১৮. চুনা পাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে —
(a) দ্রবণ (b) অঙ্গারযোজন (c) জলবিক্রিয়া (d) জারণ ।
উত্তর: (b) অঙ্গারযোজন।

১৯. পৃথিবীর বৃহত্তম কার্স্ট গুহাটি হলো —
(a) লুরে (b) গোজেন (c) ম্যামথ (d) আলতামিরা ।
উত্তর: (c) ম্যামথ।

২০. ডোলিন অপেক্ষা বড়ো অগভীর, দ্রবণসৃষ্ট গর্তকে বলা হয় —
(a) কার্স্ট (b) অ্যাটল (c) সলিউশান (d) সিনকহোল ।
উত্তর: (c) সলিউশান।

২১. কাস্ট কথাটি এসেছে যে ভাষা থেকে, তা হলো —

(a) ইংরেজি (b) ফরাসি (c) জার্মান (d) স্প্যানিশ ।
উত্তর: (c) জার্মান।

২২. প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোখিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলে —
(a) বার (b) স্পিট (c) অ্যাটল (d) ফিয়র্ড ।
উত্তর: (c) অ্যাটল।

২৩. ভৌমজলের উপর প্রবেশ্য মধ্য দিয়ে বাহিত জলকে বলে —
(a) কনফাইনড জল (b) ফ্রিয়েটিক জল (c) ভাদোস জল (d) গার্ডেন জল ।
উত্তর: (c) ভাদোস জল।

২৪. প্রদত্ত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? —
(a) ক্ষয় (b) সঞ্চয় (c) অগ্নুৎপাত (d) বায়ুরোধ ।
উত্তর: (c) অগ্নুৎপাত।

২৫. অন্তর্জাত প্রক্রিয়ার ফল হলো —
(a) প্লাবন সমভূমি (b) হিমবাহ (c) ভূ-বিপর্যয় (d) অবক্ষেপণ ।
উত্তর: (c) ভূ-বিপর্যয়।

২৬. ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে —
(a) সূর্য (b) নদী (c) পার্থিব প্রক্রিয়া (d) মেঘলা জলবায়ু ।
উত্তর: (c) পার্থিব প্রক্রিয়া।

২৭. অবরোহন ও আরোহণের সম্মিলিত ফল হল —
(a) গঠন (b) পর্যায়ন (c) ক্ষয় (d) জোয়ারভাটা ।
উত্তর: (b) পর্যায়ন।

২৮. অবরোহন প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল —
(a) ক্ষয়জাত পর্বত (b) আগ্নেয়গিরি (c) বালিয়াড়ি (d) টম্বোলো ।
উত্তর: (a) ক্ষয়জাত পর্বত।

২৯. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হল —

(a) অবক্ষেপণ (b) আরোহণ (c) ক্ষয় (d) ধ্বস ।
উত্তর: (b) আরোহণ।

৩০. 'গ্রেড' শব্দটি প্রথম ব্যবহার করেন —
(a) ডেভিস (b) চেম্বারলিন (c) জি. কে. গিলবার্ট (d) রিচার্ডস ।
উত্তর: (c) জি. কে. গিলবার্ট।

৩১. ভূপৃষ্ঠের উঁচু-নিচু স্থানের মধ্যে তা জনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলে —
(a) ধ্বস (b) উপত্যকা (c) পর্যায়ন (d) সমভূমি ।
উত্তর: (c) পর্যায়ন।

৩২. প্রদত্ত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়? —
(a) আগ্নেয়গিরি (b) পর্বত (c) সিঙ্কহোল (d) গিরিখাত ।
উত্তর: (c) সিঙ্কহোল।

৩৩. ভঙ্গিল পর্বত গঠিত হয় —
(a) ভূকম্পনের ফলে (b) আগ্নেয়গিরির ফলে (c) গিরিজনি আলোড়নের ফলে (d) ক্ষয়জনিত কারণে ।
উত্তর: (c) গিরিজনি আলোড়নের ফলে।

৩৪. রাসায়নিক আবহবিকারের প্রধান্য দেখা যায় —
(a) শুষ্ক জলবায়ু (b) আর্দ্র জলবায়ু (c) তুন্দ্রা (d) মরুভূমি ।
উত্তর: (b) আর্দ্র জলবায়ু।

৩৫. অবরোহণ বলতে সাধারণত বোঝায় —
(a) ভূকম্প (b) আগ্নেয়গিরি (c) নদী (d) গিরিজন আলোড়ন ।
উত্তর: (c) নদী।

৩৬. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো —
(a) তাপমাত্রা (b) জলবায়ু (c) ভূমির ঢাল (d) বায়ুপ্রবাহ ।
উত্তর: (c) ভূমির ঢাল।

৩৭. ভূমিরূপ বিদ্যায় 'পর্যায়ন' ধারণাটি কে প্রবর্তন করেন? —
(a) গিলবার্ট (b) ডেভিস (c) চেম্বারলিন ও স্যালিসবারি (d) হ্যাক ।
উত্তর: (c) চেম্বারলিন ও স্যালিসবারি।

৩৮. নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোকে বলে —
(a) ক্ষয় (b) অবক্ষেপণ (c) পর্যায়ন (d) নদীভঙ্গ ।
উত্তর: (c) পর্যায়ন।

৩৯. বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো —
(a) জোয়ার (b) সূর্য (c) সমুদ্র তরঙ্গ (d) ভূত্বক গতি ।
উত্তর: (c) সমুদ্র তরঙ্গ।

৪০. আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয় —
(a) ক্ষয় (b) ভাঙ্গন (c) নির্মোচন বা নগ্নীভবন (d) সঞ্চয় ।
উত্তর: (c) নির্মোচন বা নগ্নীভবন।

 ৪১. যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলা সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে —

(a) ক্ষয় (b) সঞ্চয় (c) আবহবিকার (d) গলন ।
উত্তর: (c) আবহবিকার।

৪২. অবরোহনের অন্তর্গত নয়, এমন প্রক্রিয়াটি হল —
(a) ক্ষয় (b) নদীভাঙ্গন (c) সঞ্চয় (d) অববাহিকা গঠন ।
উত্তর: (c) সঞ্চয়।

৪৩. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল —
(a) ক্ষয় (b) গিরিজনি আলোড়ন (c) সঞ্চয় (d) প্লাবন ।
উত্তর: (b) গিরিজনি আলোড়ন।

৪৪. ‘দ্বিতীয় ক্রম' ভূমিরূপ হল —
(a) সমভূমি (b) মালভূমি (c) পর্বত (d) উপত্যকা ।
উত্তর: (b) মালভূমি।

৪৫. ভূঅভ্যন্তরে শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে বলে —
(a) ভাদোস অঞ্চল (b) সম্পৃক্ত অঞ্চল (c) মেটিওরিক অঞ্চল (d) জলচাপ অঞ্চল ।
উত্তর: (b) সম্পৃক্ত অঞ্চল।

৪৬. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে —
(a) প্রবালপ্রাচীর দ্বারা (b) বাষ্পীভবনের মাধ্যমে (c) জলচক্রের মাধ্যমে (d) হিমবাহ গলে ।
উত্তর: (c) জলচক্রের মাধ্যমে।

৪৭. হিমবাহ প্রদেশের মণিকরণের উষ্ণপ্রস্রবণ হলো একটি —
(a) আগ্নেয়গিরি (b) চ্যুতি (c) স্প্রিং (d) জলস্তর ।
উত্তর: (b) চ্যুতি।

৪৮. ভারতে প্রস্রবণ রেখা দেখা যায় —
(a) রাজমহলে (b) মালাবার উপকূলে (c) দেরাদুনে (d) সুন্দরবনে ।
উত্তর: (c) দেরাদুনে।

৪৯. বৃষ্টিপাত অথবা তুষার গলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে বলে —
(a) ফ্রিয়েটিক জল (b) আর্টেজিয়ান জল (c) মেটিওরিক জল (d) ভূ-তল জল ।
উত্তর: (c) মেটিওরিক জল।

৫০. ভৌমজলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে —
(a) ফ্রিয়েটিক জল (b) আর্টেজিয়ান জল (c) ভাদোস জল (d) অ্যাকুইক্লুড জল ।
উত্তর: (c) ভাদোস জল।

৫১. ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে —
(a) ভাদোস স্তর (b) অস্থায়ী স্তর (c) স্থায়ী সম্পৃক্ত স্তর (d) ক্ষয় স্তর ।
উত্তর: (c) স্থায়ী সম্পৃক্ত স্তর।

৫২. জলচাপ তলের সঙ্গে সম্পর্কযুক্ত প্রস্রবণ হলো —
(a) ফ্রিয়েটিক (b) মেটিওরিক (c) আর্টেজীয় (d) ভাদোস ।
উত্তর: (c) আর্টেজীয়।

৫৩. অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হল —
(a) বালি (b) কাদামাটি (c) গ্ৰানাইট (d) চুনাপাথর ।
উত্তর: (c) গ্ৰানাইট।

৫৪. অগ্নুৎপাতের সময় মেঘমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে —

(a) ফ্রিয়েটিক জল (b) গিজার (c) উৎস্যন্দ জল (d) স্প্রিং ।
উত্তর: (c) উৎস্যন্দ জল।

৫৫. ভৌম জলের ঊর্ধ্বসীমা কে বলা হয় —
(a) অ্যাকুইক্লুড (b) পিজোমেট্রিক তল (c) জলচাপ স্তর (d) অ্যাকুইফার ।
উত্তর: (b) পিজোমেট্রিক তল।

৫৬. ভৌম জল যখন ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে বের হয় তখন তাকে বলে —
(a) উৎস্য (b) ক্ষরণ (c) গিজার (d) প্রবাহ ।
উত্তর: (b) ক্ষরণ।

৫৭. পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় —
(a) ক্ষরণ জল (b) সহজাত জল (c) মেটিওরিক জল (d) ভূগর্ভস্থ জল ।
উত্তর: (b) সহজাত জল।

৫৮. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে —
(a) অ্যাকুইফার (b) আর্টেজিয়ান স্তর (c) ভাদোস স্তর (d) ক্লিনট স্তর ।
উত্তর: (c) ভাদোস স্তর।

৫৯. ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম জলের উৎক্ষেপণকে বলে —
(a) স্প্রিং (b) উৎস্য (c) গিজার প্রস্রবণ (d) আর্টেজিয়ান প্রস্রবণ ।
উত্তর: (c) গিজার প্রস্রবণ।

৬০. ভূ অভ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ ও সরবরাহ করতে পারে না, এই শিলার স্তরকে বলে —
(a) অ্যাকুইফার (b) অ্যাকুইক্লুড (c) অ্যাকুইফিউজ (d) ক্লিনট ।
উত্তর: (c) অ্যাকুইফিউজ।

৬১. ভৌম জলের মূল উৎস —
(a) আগ্নেয়গিরি (b) সমুদ্র (c) মেটিওরিক জল (d) সহজাত জল ।
উত্তর: (c) মেটিওরিক জল।

৬২. কূপ ও নলকূপ এর সঞ্চিত জলকে বলা হয় —
(a) আর্টেজিয়ান (b) ফ্রিয়েটিক জল (c) ক্ষরণ জল (d) ভাদোস জল ।
উত্তর: (b) ফ্রিয়েটিক জল।

৬৩. পোলজের মেঝেতে গঠিত টিলার আকারের উঁচু ঢিবিকে বলে —
(a) হামস্ (b) ক্লিনট (c) স্ট্যালাগমাইট (d) ডোলিন ।
উত্তর: (a) হামস্।

৬৪. দুটি গ্রাইক-এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপ কে বলে —
(a) হামস্ (b) ক্লিনট (c)ডোলিন (d) গ্রাইক।
উত্তর: (b) ক্লিনট।

৬৫. স্ট্যালাকাইট দেখতে পাওয়া যায় —
(a) আগ্নেয় অঞ্চল (b) হিমবাহ অঞ্চল (c) মরু অঞ্চল (d) কার্স্ট অঞ্চলে ।
উত্তর: (d) কার্স্ট অঞ্চলে।

৬৬. বড় আকারের গ্রাইক-কে পূর্বতন যুগোশ্লাভিয়ায় বলে —

(a) হামস্ (b) বোগাজ (c) ক্লিনট (d) ডোলিন
উত্তর: (b) বোগাজ।

৬৭. ব্লো হোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত?
(a) গ্রুপ (b) পোলজে (c) হামস্ (d) কুগার
উত্তর: (a) গ্রুপ।

৬৮. গুহার মেঝে থেকে উত্থিত চুনাপাথরের ভূমিরূপ কে বলে —
(a) স্ট্যালাকাইট (b) হেলিকটাইট (c) বেল হোল (d) স্ট্যালাগমাইট
উত্তর: (d) স্ট্যালাগমাইট।

৬৯. কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ এর অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল —
(a) হামস্ ও ক্লিনট (b) স্ট্যালাকাইট ও স্ট্যালাগমাইট (c) অন্ধ উপত্যকা ও কাস্টটাওয়ার (d) গ্রাইক ও ডোলিন
উত্তর: (c) অন্ধ উপত্যকা ও কাস্টটাওয়ার।

৭০. ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল —
(a) মিজোরাম (b) মেঘালয় (c) বোরহা (d) নীলগিরি
উত্তর: (c) বোরহা।

৭১. চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়?
(a) স্ট্যালাকাইট (b) হেলিকটাইট (c) বেল হোল (d) স্ট্যালাগমাইট
উত্তর: (b) হেলিকটাইট।

৭২. ভারতে চুনাপাথরের ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় —
(a) মানালি (b) কোডাইকানাল (c) মাউন্ট আবু (d) উত্তরাখণ্ডের দেরাদুনে
উত্তর: (d) উত্তরাখণ্ডের দেরাদুনে।

৭৩. কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষাও বিশালাকার গর্তকে বলে —
(a) হামস্ (b) বেল হোল (c) পোলজে (d) গ্রাইক
উত্তর: (c) পোলজে।

৭৪. চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয় —
(a) ক্লিনট (b) বেল হোল (c) পোলজে (d) স্ট্যালাকাইট
উত্তর: (b) বেল হোল।

৭৫. কাস্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল —
(a) ভূপৃষ্ঠ চাপ (b) সঞ্চয় (c) অঙ্গারযোজন (d) জলীয় সংমিশ্রণ
উত্তর: (c) অঙ্গারযোজন।

৭৬. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে —
(a) স্ট্যালাগমাইট (b) বেল হোল (c) স্ট্যালাকাইট (d) হামস্
উত্তর: (c) স্ট্যালাকাইট।

৭৭. পৃথিবীর গভীরতম গুহা হল —
(a) কুগার গুহা (b) কুবেরা গুহা (c) গুফা কুনজুর (d) সোন ডুং গুহা
উত্তর: (b) কুবেরা গুহা।

৭৮. কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠে লাল বর্ণের মৃত্তিকা স্তর হল —
(a) লোম (b) টেরারোসা (c) হামস্ (d) হেলিকটাইট
উত্তর: (b) টেরারোসা।

৭৯. চুনাপাথরও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে —

(a) সঞ্চয় (b) ক্ষয় (c) অঙ্গারযোজন (d) অভ্যন্তরীণ পরিবর্তন
উত্তর: (c) অঙ্গারযোজন।

৮০. কাস্ট টাওয়ার তীক্ষ্ণ আকারের হলে তাকে বলে —
(a) হামস্ (b) ক্লিনট (c) পিনাকেল (d) বেল হোল
উত্তর: (c) পিনাকেল।

৮১. কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাত্তর হল —
(a) বেলেপাথর (b) গ্রানাইট (c) চুনাপাথর (d) শিলাবলয়
উত্তর: (c) চুনাপাথর।

৮২. অধিক প্রবেশ্যতা বিশিষ্ট শিলা হল —
(a) গ্রানাইট (b) বেলেপাথর (c) কংগ্লোমারেট (d) শিস্ট
উত্তর: (b) বেলেপাথর।

৮৩. আর্ডেজীয় কূপ দেখা যায় —
(a) আগ্নেয় শিলায় (b) ভূগর্ভস্থ জলাধারে (c) ভাঁজ গঠনে (d) নদী উপত্যকায়
উত্তর: (c) ভাঁজ গঠনে।

৮৪. পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন —
(a) উইলিয়াম মরিস ডেভিস (b) গিলবার্ট (c) হ্যাক (d) পেনক
উত্তর: (b) গিলবার্ট।

৮৫. পোলজির মেঝেতে টিলার মতো উঁচু ঢিবিকে বলে —
(a) হামস্ (b) ক্লিনট (c) গ্রাইক (d) বেল হোল
উত্তর: (a) হামস্।

৮৬. নিম্নলিখিত কোনটি পর্যায়ন প্রক্রিয়ার অন্তর্গত নয় —
(a) নদী ক্ষয় (b) সঞ্চয় (c) আবহবিকার (d) স্তরিত প্রবাহ
উত্তর: (c) আবহবিকার।

৮৭. আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ হল –

(a) স্ট্যালাকটাইট (b) পিনাকেল (c) মালভূমি (d) গিরিখাত
উত্তর: (c) মালভূমি।

৮৮. রাসায়নিক আবহবিকার বেশি হয় -
(a) ধূমায়িত জলবায়ু (b) মরু অঞ্চল (c) শীতল অঞ্চল (d) ক্রান্তীয় উষ্ণ-আদ্র
উত্তর: (d) ক্রান্তীয় উষ্ণ-আদ্র।

৮৯. পৃষ্ঠীয় টানের দ্বারা সৃষ্ট স্তরটি হল -
(a) পিজোমেট্রিক স্তর (b) কৈশিক স্তর (c) ফ্রিয়েটিক স্তর (d) ভাদোস স্তর
উত্তর: (b) কৈশিক স্তর।

৯০. কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতিবিশিষ্ট অবনত ভূভাগ কে বলা হয় —
(a) পোলজে (b) ক্লিনট (c) সিঙ্কহোল (d) হামস্
উত্তর: (c) সিঙ্কহোল।

৯১. নিম্নলিখিত কোন ভূমিরূপটি কার্স্ট অঞ্চলে দেখা যায় না —
(a) স্ট্যালাগমাইট (b) হামস (c) রসে মতানে (d) ক্লিনট
উত্তর: (c) রসে মতানে।

৯২. চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহযুক্ত মাটি হল —
(a) ল্যাটেরাইট (b) টেরারোসা (c) রেগুর (d) ব্ল্যাক সয়েল।
উত্তর: (b) টেরারোসা।

৯৩. নগ্নীভবন একটি —
(a) আরোহন প্রক্রিয়া (b) অবরোহণ প্রক্রিয়া (c) আন্তঃশিলা চাপ (d) সঞ্চয় প্রক্রিয়া।
উত্তর: (b) অবরোহণ প্রক্রিয়া।

৯৪. বেলে-দোয়াশ মাটি এক প্রকার —
(a) অ্যাকুইফার (b) অ্যাকুইটার্ড (c) অ্যাকুইফিউজ (d) অ্যাকুইক্লুড।
উত্তর: (b) অ্যাকুইটার্ড।

৯৫. প্রস্রবন সৃষ্টির আদর্শ পরিবেশ সৃষ্টি হয় —
(a) নদীর মোহনায় (b) গিরিখাতে (c) প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে (d) শুষ্ক মরুভূমিতে।
উত্তর: (c) প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে।

৯৬. মুসৌরির কেম্পটি জলপ্রপাত একটি —
(a) গিজার প্রস্রবণ (b) ভ্যক্লুসিয়ান প্রস্রবণ (c) আর্টেজিয়ান প্রস্রবণ (d) কাস্টিক প্রস্রবণ।
উত্তর: (b) ভ্যক্লুসিয়ান প্রস্রবণ।

৯৭. সিঙ্কহোল গুলি ফ্রান্সে যে নামে পরিচিত —
(a) সচ (b) হামস (c) গ্রুপ (d) পোলজে।
উত্তর: (a) সচ।

৯৮. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে —
(a) কৈশিক স্তর (b) ভাদোস স্তর (c) পিজোমেট্রিক স্তর (d) হাইড্রো স্তর।
উত্তর: (b) ভাদোস স্তর।

৯৯. অবরোহণের মাত্রা নির্ভর করে প্রধানত —
(a) উচ্চতার পার্থক্যের উপর (b) নদীর গভীরতার উপর (c) উষ্ণতার তারতম্যের উপর (d) পাথরের রঙের উপর।
উত্তর: (a) উচ্চতার পার্থক্যের উপর।

১০০. উন্মুক্ত সমুদ্রে বায়ু বাধাহীন ভাবে যতটা পথ অতিক্রম করে, তাকে বলে —
(a) ফেচ (b) ট্রাফিক (c) জেট (d) ল্যাগুন।
উত্তর: (a) ফেচ।

১০১. অবরোহন ও আরোহনের সম্মিলিত ফল হল —
(a) ক্ষয় (b) পর্যায়ন (c) গঠন (d) আবহবিকার।
উত্তর: (b) পর্যায়ন।

১০২. ভৌমজলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে —
(a) সহজাত জল (b) ফ্রিয়েটিক জল (c) পিজোমেট্রিক জল (d) ভাদোস জল।
উত্তর: (d) ভাদোস জল।

১০৩. অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট হয় —
(a) ক্ষয়জাত পর্বত (b) আগ্নেয় মালভূমি (c) ভাঙন উপত্যকা (d) অগ্নুৎপাতে তৈরি শৃঙ্গ।
উত্তর: (a) ক্ষয়জাত পর্বত।

১০৪. খনিজ প্রস্রবনের নিকট গড়ে ওঠে —
(a) হিল স্টেশন (b) স্পা শহর (c) পাথর খনি (d) কাস্ট গুহা।
উত্তর: (b) স্পা শহর।

১০৫. দুটি গ্রাইকের মধ্যবর্তী ভূমিরূপকে বলে —
(a) পোলজে (b) হামস (c) ক্লিন্ট (d) বোগাজ।
উত্তর: (c) ক্লিন্ট।

১০৬. কাস্ট ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল —
(a) বাষ্পীভবন (b) সংক্ষেপণ (c) অঙ্গারযোজন (d) সঞ্চয়ন।
উত্তর: (c) অঙ্গারযোজন।

১০৭. যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে বলে —
(a) আরোহন প্রক্রিয়া (b) অবরোহণ প্রক্রিয়া (c) সঞ্চয় প্রক্রিয়া (d) অন্তর্গত প্রক্রিয়া।
উত্তর: (b) অবরোহণ প্রক্রিয়া।

১০৮. ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূ-পৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলে —
(a) স্তূপীকরণ (b) আবহবিকার (c) পর্যায়ন (d) ভূপৃষ্ঠ গঠন।
উত্তর: (c) পর্যায়ন।

১০৯. যে শিলা কখনই জল সঞ্চয় ও ক্ষরণ করতে সক্ষম নয়, তাকে বলে —
(a) অ্যাকুইফার (b) অ্যাকুইটার্ড (c) অ্যাকুইফিউজ (d) অ্যাকুইক্লুড।
উত্তর: (c) অ্যাকুইফিউজ।

১১০. বড়ো মাপের গ্রাইককে বলে —
(a) হামস (b) বোগাজ (c) পোলজে (d) ফ্লোভিয়া।
উত্তর: (b) বোগাজ।

১১১. চুনাপাথরের গুহার অবনমনের ফলে গঠিত হয় —
(a) সিঙ্কহোল (b) ডোলাইন (c) টেরারোসা (d) ক্লিন্ট।
উত্তর: (b) ডোলাইন।

১১২. ভৌমজলের অপর নাম হল —
(a) ভূগর্ভস্থ জল (b) উপপৃষ্ঠীয় জল (c) মৌসুমি জল (d) খনিজ জল।
উত্তর: (b) উপপৃষ্ঠীয় জল।

১১৩. গুহার তলদেশ থেকে চুনাপাথর গঠিত ভূমিরূপকে বলে —
(a) স্ট্যালাকটাইট (b) হামস (c) স্ট্যালাগমাইট (d) ডোলাইন।
উত্তর: (c) স্ট্যালাগমাইট।

১১৪. যে সচ্ছিদ্র শিলাস্তর জল ধারণে সক্ষম কিন্তু জল সরবরাহ করতে অক্ষম, তাকে বলে —
(a) অ্যাকুইটার্ড (b) অ্যাকুইফার (c) অ্যাকুইফিউজ (d) অ্যাকুইক্লুড।
উত্তর: (a) অ্যাকুইটার্ড।

১১৫. যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হল —
(a) আরোহন (b) ক্ষয় (c) অবরোহণ (d) সঞ্চয়।
উত্তর: (c) অবরোহণ।

১১৬. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল —
(a) ক্ষয় (b) গিরিজনি আলোড়ন (c) গুহা সৃষ্টি (d) সঞ্চয়।
উত্তর: (b) গিরিজনি আলোড়ন।

১১৭. যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে বলে —
(a) ক্ষয় (b) সঞ্চয় (c) আবহবিকার (d) স্তূপীকরণ।
উত্তর: (c) আবহবিকার।

১১৮. অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি একটি ভূমিরূপ হল —
(a) আগ্নেয় পর্বত (b) ক্ষয়জাত পর্বত (c) স্তূপ (d) গিরিজনি মালা।
উত্তর: (b) ক্ষয়জাত পর্বত।

১১৯. টর ভূমিরূপ দেখতে পাওয়া যায় —
(a) চুনাপাথরে (b) বেজল্টে (c) বালুকাপাথরে (d) গ্রানাইটে।
উত্তর: (d) গ্রানাইটে।

১২০. ক্ষুদ্রাকার মেসাকে কী বলা হয়? —
(a) বিউট (b) টর (c) হামস (d) পেডিমেন্ট।
উত্তর: (a) বিউট।

১২১. ভারতের একটি উল্লেখযোগ্য জল বিভাজিকা হল —
(a) হিমালয় (b) সাতপুরা পর্বত (c) ছোটনাগপুর মালভূমি (d) পূর্বঘাট।
উত্তর: (c) ছোটনাগপুর মালভূমি।

১২২. আবহবিকার ও ক্ষয়ীভবনের মিলিত ফল হল —
(a) অবরোহণ (b) মাটির ক্ষয় (c) নগ্নীভবন (d) স্তূপীকরণ।
উত্তর: (c) নগ্নীভবন।

১২৩. নিচের কোনটি ভৌমজলের উৎস নয়? —
(a) নদী (b) হিমবাহ গলা জল (c) বৃষ্টির জল (d) চুনাপাথর।
উত্তর: (c) বৃষ্টির জল।

১২৪. পাললিক শিলা গঠনের সময় জল যদি তার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তাহলে সেই জলকে বলা হয় —
(a) মিশ্রিত জল (b) সহজাত জল (c) উৎস জল (d) মৌসুমি জল।
উত্তর: (b) সহজাত জল।

১২৫. অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে —
(a) ভূতাপীয় জল (b) উৎস্যন্দ জল (c) ফ্রিয়েটিক জল (d) মৌসুমি জল।
উত্তর: (b) উৎস্যন্দ জল।

১২৬. স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম —
(a) সহজাত জল (b) ভাদোস জল (c) ফ্রিয়েটিক জল (d) প্রবাহ জল।
উত্তর: (c) ফ্রিয়েটিক জল।

১২৭. ভৌমজলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে —
(a) সাময়িক স্তর (b) অসম্পৃক্ত স্তর (c) স্থায়ী সম্পৃক্ত স্তর (d) উপসার স্তর।
উত্তর: (c) স্থায়ী সম্পৃক্ত স্তর।

১২৮. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে —
(a) ভাদোস স্তর (b) সহজাত স্তর (c) ক্লিন্ট স্তর (d) প্রবাহ স্তর।
উত্তর: (a) ভাদোস স্তর।

১২৯. চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে বলে —
(a) আবহবিকার (b) অঙ্গারযোজন (c) বিচূর্ণীভবন (d) ক্ষয়।
উত্তর: (b) অঙ্গারযোজন।

১৩০. চুনাপাথর থেকে সৃষ্ট দূসর রঙের মৃত্তিকাকে বলে —
(a) ল্যাটেরাইট (b) ব্ল্যাক সয়েল (c) রেনজিনা (d) রেগুর।
উত্তর: (c) রেনজিনা।

১৩১. ভারতে একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল —
(a) হিমালয় (b) বোরা গুহা (c) নীলগিরি (d) পশ্চিমঘাট।
উত্তর: (b) বোরা গুহা।

১৩২. পৃথিবীর গভীরতম গুহা কোনটি? —
(a) অজন্তা গুহা (b) এলিফেন্টা গুহা (c) ওফ্রে গুহা (d) লুরে গুহা।
উত্তর: (c) ওফ্রে গুহা।

১৩৩. আবহবিকারের আর-এক নাম কী? —
(a) বিচূর্ণীভবন (b) অবক্ষয় (c) ক্ষয় (d) অপসারণ।
উত্তর: (a) বিচূর্ণীভবন।

১৩৪. মিটিওরিক জল কী? —
(a) সমুদ্র জল (b) নদীর জল (c) বৃষ্টিপাত ও তুষার গলা জল (d) ভূগর্ভস্থ উত্তপ্ত জল।
উত্তর: (c) বৃষ্টিপাত ও তুষার গলা জল।

১৩৫. ভারতের কোথায় সিঙ্কহোল দেখা যায়? —
(a) রাজস্থান (b) দার্জিলিং (c) দেরাদুন (d) কাশ্মীর।
উত্তর: (c) দেরাদুন।

১৩৬. চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটির নাম কী? —
(a) স্ট্যালামাইট (b) ক্লিন্ট (c) সোয়ালো হোল (d) স্ট্যালাকটাইট।
উত্তর: (d) স্ট্যালাকটাইট।

১৩৭. ডোলাইনগুলি পরস্পর যুক্ত হয়ে যে বৃহদাকৃতি আবদ্ধ গর্তের সৃষ্টি করে তাকে বলে —
(a) পেডিমেন্ট (b) হামস (c) পোলজি (d) কার্স্ট উপত্যকা।
উত্তর: (c) পোলজি।

১৩৮. 'কাস্ট' শব্দটি উৎপত্তির দেশ হল —
(a) ফ্রান্স (b) স্পেন (c) জার্মানি (d) স্লোভেনিয়া।
উত্তর: (c) জার্মানি।

১৩৯. কাস্ট অঞ্চলে দ্রবণকার্যের ফলে সৃষ্ট সুড়ঙ্গ মুখকে বলে —
(a) গ্রাইক (b) স্ট্যালামাইট (c) সোয়ালো হোল (d) সিংকহোল।
উত্তর: (c) সোয়ালো হোল।

১৪০. চুনাপাথরযুক্ত অঞ্চলে দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপটিকে বলে —
(a) হামস (b) ক্লিন্টস (c) টর (d) পেডিপ্লেন।
উত্তর: (b) ক্লিন্টস।

১৪১. কাস্ট অঞ্চলে ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ হল —
(a) কাস্ট গুহা (b) কাস্ট পোলজি (c) কাস্ট বাতায়ন (d) সোয়ালো হোল।
উত্তর: (c) কাস্ট বাতায়ন।

১৪২. ডোলাইনগুলো পরস্পর সংযুক্ত হয়ে গঠন করে —
(a) হে-স্ট্যাক (b) টর (c) উভালা (d) ক্লিন্ট।
উত্তর: (c) উভালা।

১৪৩. নিম্নলিখিত যেটি কাস্ট ভূমিরূপ নয়, তা হল —
(a) স্ট্যালামাইট (b) পোলজি (c) ঝুলন্ত উপত্যকা (d) উভালা।
উত্তর: (c) ঝুলন্ত উপত্যকা।

১৪৪. পোলজির ভিতরে চুনাপাথরে গঠিত অবশিষ্ট খোঁলে থাইকে বলে —
(a) পেডিপ্লেন (b) হে-স্ট্যাক (c) টর (d) ক্লিন্ট।
উত্তর: (b) হে-স্ট্যাক।

১৪৫. কাস্ট অঞ্চলে জলের ক্রিয়ার ফলে গঠিত নানা আয়তনের গর্ত হল —
(a) হামস (b) পোলজি (c) ডোলাইন (d) বোগাজ।
উত্তর: (c) ডোলাইন।

১৪৬. 'ডোলাইন' কথার অর্থ হল —
(a) ভূভাগের অবনমন (b) ভূ-উন্নয়ন (c) স্তরায়ন (d) বালুময় স্তর।
উত্তর: (a) ভূভাগের অবনমন।

১৪৭. ডোলাইনের থেকে বড়ো অগভীর দ্রবণজাত গর্তগুলিকে বলে —
(a) ক্লিন্ট (b) হামস (c) সোয়ালো হোল (d) উভালা।
উত্তর: (d) উভালা।

১৪৮. চুনাপাথরের গুহায় চুনাপাথরের মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে —
(a) ক্লিন্ট (b) স্ট্যালামাইট (c) স্ট্যালাগমাইট (d) হে-স্ট্যাক।
উত্তর: (c) স্ট্যালাগমাইট।

১৪৯. চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় —
(a) ক্যালশিয়াম সালফেট (b) ক্যালশিয়াম বাইকার্বনেট (c) ক্যালশিয়াম ক্লোরাইড (d) ক্যালশিয়াম কার্বাইড।
উত্তর: (b) ক্যালশিয়াম বাইকার্বনেট।

১৫০. অন্ধ উপত্যকা ও শুদ্ধ উপত্যকা দেখা যায় —
(a) শিলাস্তর অঞ্চলে (b) লবণাক্ত অঞ্চলে (c) চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে (d) অরণ্য অঞ্চলে।
উত্তর: (c) চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে।

১৫১. কাস্ট অঞ্চলের অনুর্বর মৃত্তিকাকে বলা হয় —
(a) রেনজিনা (b) ল্যাটেরাইট (c) টেরারোসাও (d) রেগুর।
উত্তর: (c) টেরারোসাও।

১৫২. কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল —
(a) ক্লিন্ট ও হামস (b) ডোলাইন ও উভালা (c) অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার (d) সোয়ালো হোল ও পোলজি।
উত্তর: (c) অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার।

১৫৩. আর্দ্র ক্লান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে —
(a) রেনজিনা (b) টেরারোসা (c) ব্ল্যাক সয়েল (d) ল্যাটেরাইট।
উত্তর: (b) টেরারোসা।

১৫৪. টোরোসা মূলত কোন্ জলবায়ু অঞ্চলে সৃষ্টি হতে দেখা যায় —
(a) সমুদ্রীয় (b) বিষুবীয় (c) ভূমধ্যসাগরীয় (d) উপক্রান্তীয়।
উত্তর: (c) ভূমধ্যসাগরীয়।

১৫৫. চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে বলা হয় —
(a) স্ট্যালামাইট (b) ড্রিপস্টোন (c) হে-স্ট্যাক (d) সোয়ালো হোল।
উত্তর: (b) ড্রিপস্টোন।

১৫৬. অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশযুক্ত সবু খাঁজগুলিকে বলে —
(a) ড্রিপস্টোন (b) ট্রিট কারেন (c) ক্লিন্ট (d) হামস।
উত্তর: (b) ট্রিট কারেন।

১৫৭. ভূমিধস কী ধরনের প্রক্রিয়া?
(a) অন্তঃস্থ (b) বহিঃস্থ (c) আগ্নেয় (d) সমুদ্রসৃষ্ট।
উত্তর: (b) বহিঃস্থ।

১৫৮. ভূমিধসের প্রধান চালিকাশক্তি কোনটি?
(a) বৃষ্টি (b) ভূকম্প (c) মাধ্যাকর্ষণ (d) তুষারপাত।
উত্তর: (c) মাধ্যাকর্ষণ।

১৫৯. নিচের কোনটি ভূমিধসের একটি ধরণ?
(a) প্লাবন (b) স্লাম্প (c) ক্ষয় (d) গলন।
উত্তর: (b) স্লাম্প।

১৬০. ভূমিধসের ধীর গতির একটি রূপ হলো —
(a) ক্রিপ (b) উভালা (c) স্লাইড (d) বোগাজ।
উত্তর: (a) ক্রিপ।

১৬১. ভূমিধস রোধ করার জন্য নিচের কোনটি করা যেতে পারে?
(a) রাস্তা নির্মাণ (b) গাছপালা রোপণ (c) খনন (d) কংক্রিট ছড়ানো।
উত্তর: (b) গাছপালা রোপণ।

১৬২. ভূভাগে হঠাৎ এবং দ্রুত বড় আকারের মাটি বা শিলা পড়ে যাওয়া বোঝায় —
(a) ভূমিকম্প (b) ভূমি স্খলন (c) ভূমিধস (d) স্রোত।
উত্তর: (c) ভূমিধস।

১৬৩. ভূমিধসের হার বেশি হয় —
(a) সমভূমিতে (b) শুষ্ক পাহাড়ে (c) ঢালুও স্যাঁতসেঁতে অঞ্চলে (d) সমুদ্র উপকূলে।
উত্তর: (c) ঢালুও স্যাঁতসেঁতে অঞ্চলে।

১৬৪. বৃষ্টি বা বরফ গলে যাওয়ার ফলে ভূমি যখন আলগা হয়ে পড়ে যায়, তখন তা —
(a) ভেজা ভূমি (b) ভূমিধস (c) ধস প্রক্রিয়া (d) পলিমাটি সঞ্চয়।
উত্তর: (b) ভূমিধস।

১৬৫. "Slump" সাধারণত দেখা যায় —
(a) সমভূমিতে (b) খরা অঞ্চলে (c) ঢালুমাটি বা পাহাড়ে (d) নদীতীরে।
উত্তর: (c) ঢালুমাটি বা পাহাড়ে।

১৬৬. যখন বড় শিলা বা মাটি একযোগে নিচে নেমে আসে, তখন তাকে বলে—
(a) স্লাম্প (b) স্লাইড (c) ক্রিপ (d) রকফল।
উত্তর: (b) স্লাইড।

১৬৭. ভূমিধসের সবচেয়ে ধীরগতি প্রক্রিয়া হলো—
(a) স্লাইড (b) স্লাম্প (c) ক্রিপ (d) ফ্লো।
উত্তর: (c) ক্রিপ।

১৬৮. ল্যান্ডস্লাইড বেশি ঘটে—
(a) শীতকালে (b) তীব্র গরমে (c) ভারি বৃষ্টির সময় (d) শুষ্ক মৌসুমে।
উত্তর: (c) ভারি বৃষ্টির সময়।

১৬৯. ভূমিধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়—
(a) সমতলে (b) মরুভূমিতে (c) পাহাড়ি অঞ্চলে (d) নদীতীরে।
উত্তর: (c) পাহাড়ি অঞ্চলে।

১৭০. কোন ধরনের শিলা ভূমিধসে বেশি সহায়ক?
(a) কঠিন আগ্নেয় শিলা (b) স্তরিত নরম শিলা (c) মার্বেল (d) শীষ্ট।
উত্তর: (b) স্তরিত নরম শিলা।

১৭১. বৃষ্টির জল ভূমিতে অনুপ্রবেশ করলে কী হয়?
(a) মাটি হালকা হয় (b) ভূমি ভারী হয়, ভূমিধস ঘটে (c) মাটি শুকিয়ে যায় (d) ক্ষয় বৃদ্ধি পায়।
উত্তর: (b) ভূমি ভারী হয়, ভূমিধস ঘটে।

১৭২. “Rockfall” সাধারণত কোন অঞ্চলে ঘটে?
(a) নদীতীরে (b) সমতলে (c) খাড়া পাথুরে ঢালে (d) ঘন জঙ্গলে।
উত্তর: (c) খাড়া পাথুরে ঢালে।

১৭৩. ভূমিকম্পের সময় ভূমিধস হয় কারণ—
(a) জল উপচে পড়ে (b) শিলা ও মাটি আলগা হয় (c) বাতাস কমে যায় (d) তাপমাত্রা বেড়ে যায়।
উত্তর: (b) শিলা ও মাটি আলগা হয়।

১৭৪. কোনটি ভূমিধসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা?
(a) সমুদ্র উপকূল (b) সমতল শহর (c) পাহাড়ি জনপদ (d) বনভূমি।
উত্তর: (c) পাহাড়ি জনপদ।

১৭৫. U-আকৃতির উপত্যকা গঠিত হয়—
(a) নদী ক্ষয়ের ফলে (b) বায়ু ক্ষয়ের ফলে (c) হিমবাহ ক্ষয়ের ফলে (d) সাগর ক্ষয়ের ফলে।
উত্তর: (c) হিমবাহ ক্ষয়ের ফলে।

১৭৬. হিমবাহের উৎসস্থলে বাটির মতো গঠনের নাম কী?
(a) পোলজি (b) সার্ক (c) আরেট (d) মরাইন।
উত্তর: (b) সার্ক।

১৭৭. ধারালো পাহাড়ি রিজ যা দুই বা ততোধিক সার্কের মাঝে থাকে—
(a) ড্রামলিন (b) আরেট (c) পিরামিড (d) টার্ন।
উত্তর: (b) আরেট।

১৭৮. হিমবাহের ক্ষয় প্রক্রিয়ায় শিলা ঘর্ষণের ঘটনাকে কী বলে?
(a) প্লাকিং (b) সলিউশন (c) অ্যাব্রেশন (d) কম্প্রেশন।
উত্তর: (c) অ্যাব্রেশন।

১৭৯. হিমবাহ গলে যাওয়ার পরে জমে থাকা শিলা ও কণার স্তূপকে কী বলে?
(a) সার্ক (b) মরাইন (c) ড্রামলিন (d) আরেট।
উত্তর: (b) মরাইন।

১৮০. ডিম্বাকৃতি ছোট পাহাড় যা হিমবাহ সঞ্চয়নের ফলে গঠিত—
(a) মরাইন (b) আরেট (c) ড্রামলিন (d) সার্ক।
উত্তর: (c) ড্রামলিন।

১৮১. হিমবাহ বরফের নিচে ছোট ছোট জলাধার তৈরি হলে যেটি জমে পুকুর বা হ্রদ হয়—
(a) প্লায়া (b) কেটল লেক (c) মরাইন (d) লেগুন।
উত্তর: (b) কেটল লেক।

১৮২. হিমবাহ সঞ্চয়নের ফলে গঠিত ছোট ছোট ডিম্বাকার পাহাড়কে কী বলা হয়?
(a) সার্ক (b) ড্রামলিন (c) আরেট (d) কোলাম।
উত্তর: (b) ড্রামলিন।

১৮৩. হিমবাহের উৎসস্থলে তৈরি হওয়া বাটির মতো অববাহিকাকে কী বলে?
(a) সার্ক (b) ট্রাফ (c) কেটল (d) ড্রামলিন।
উত্তর: (a) সার্ক।

১৮৪. ভূগর্ভস্থ জলের প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি?
(a) ঘর্ষণ (b) সলিউশন (c) প্লাবন (d) রিজার্ভেশন।
উত্তর: (b) সলিউশন।

১৮৫. ভূগর্ভস্থ জলের ক্ষয় দ্বারা গঠিত বৃহৎ গহ্বরকে কী বলা হয়?
(a) গিরি (b) কোলাম (c) গুহা (d) উভালা।
উত্তর: (c) গুহা।

১৮৬. স্ট্যালাকটাইট কীভাবে গঠিত হয়?
(a) নিচের দিক থেকে খনিজ জমে (b) গুহার দেয়াল ঘর্ষণে (c) খনিজ পদার্থ জমে ছাদের দিক থেকে ঝুলে পড়ে (d) আগ্নেয়গিরির উদ্গিরণে।
উত্তর: (c) খনিজ পদার্থ জমে ছাদের দিক থেকে ঝুলে পড়ে।

১৮৭. নিচের কোনটি স্ট্যালাগমাইটের বৈশিষ্ট্য?
(a) গুহার ছাদ থেকে ঝুলে থাকে (b) নিচে মাটির উপর থেকে উপরে উঠে (c) গুহার দেওয়ালে গঠিত (d) হ্রদের মধ্যে তৈরি হয়।
উত্তর: (b) নিচে মাটির উপর থেকে উপরে উঠে।

১৮৮. যখন একটি স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একত্রিত হয়, তখন তাকে কী বলা হয়?
(a) ড্রিপস্টোন (b) গুহা (c) কোলাম (d) স্ট্যাক।
উত্তর: (c) কোলাম।

১৮৯. ভূগর্ভস্থ জলের কাজের ফলে নিচের কোনটি গঠিত হয় না?
(a) গুহা (b) স্ট্যালাগমাইট (c) কোলাম (d) বোরখান।
উত্তর: (d) বোরখান।

১৯০. ভূগর্ভস্থ জলের মাধ্যমে গঠিত ভূগর্ভস্থ নদী বা জলস্রোত কোথায় প্রবাহিত হয়?
(a) মরুভূমিতে (b) আগ্নেয় অঞ্চল (c) কার্স্ট অঞ্চলে (d) হিমবাহ অঞ্চলে।
উত্তর: (c) কার্স্ট অঞ্চলে।

১৯১. নিচের কোনটি কার্স্ট ভূমির বৈশিষ্ট্য নয়?
(a) ডলিন (b) সিংকহোল (c) স্ট্যালাকটাইট (d) ডেল্টা।
উত্তর: (d) ডেল্টা।

১৯২. নিচের কোন শিলা ভূগর্ভস্থ জলের ক্ষয়ে বেশি আক্রান্ত হয়?
(a) বালুকাপাথর (b) গ্রানাইট (c) চুনাপাথর (d) শিলাস্তর।
উত্তর: (c) চুনাপাথর।

১৯৩. কার্স্ট ভূপ্রকৃতি প্রধানত গঠিত হয়—
(a) আগ্নেয়গিরিতে (b) চুনাপাথরে (c) সিলিকা শিলায় (d) গর্ভমাটি অঞ্চলে।
উত্তর: (b) চুনাপাথরে।

১৯৪. ভূগর্ভস্থ জলের ক্ষয়ের ফলে ছাদের পতনের মাধ্যমে সৃষ্ট বড় গর্তকে কী বলে?
(a) গুহা (b) ডলিন (c) আরেট (d) মরাইন।
উত্তর: (b) ডলিন।

১৯৫. ভূগর্ভস্থ জলের ক্ষয়-সঞ্চয়ে গঠিত খাড়া খাড়া টাওয়ার আকৃতির ভূমিরূপকে কী বলে?
(a) ড্রামলিন (b) কাস্ট টাওয়ার (c) সার্ক (d) গিরি।
উত্তর: (b) কাস্ট টাওয়ার।

১৯৬. ভূগর্ভস্থ জলের কাজের ফলে গঠিত জলের প্রবাহের নিচু পথকে কী বলে?
(a) গিরি (b) সিংকহোল (c) ড্রিপস্টোন (d) মরাইন।
উত্তর: (b) সিংকহোল।

১৯৭. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট গঠনের প্রধান উপাদান কী?
(a) ক্যালসিয়াম সালফেট (b) সোডিয়াম ক্লোরাইড (c) ক্যালসিয়াম কার্বোনেট (d) সিলিকা।
উত্তর: (c) ক্যালসিয়াম কার্বোনেট।

১৯৮. ভূগর্ভস্থ জল কীভাবে ভূমিরূপ পরিবর্তন করে?
(a) শুধুমাত্র ক্ষয়ের মাধ্যমে (b) শুধুমাত্র সঞ্চয়ের মাধ্যমে (c) ক্ষয়ও সঞ্চয় উভয়ের মাধ্যমে (d) প্লাবনের মাধ্যমে।
উত্তর: (c) ক্ষয়ও সঞ্চয় উভয়ের মাধ্যমে।

১৯৯. সিংকহোল (Sinkhole) কী ধরনের ভূমিরূপ?
(a) সঞ্চয়জনিত (b) ক্ষয়জনিত (c) আগ্নেয় (d) নদীগত।
উত্তর: (b) ক্ষয়জনিত।

২০০. নিচের কোনটি সিংকহোলের একটি বৈশিষ্ট্য?
(a) খাড়া পাহাড় গঠন (b) ছাদের গুহা সৃষ্টি (c) মাটি বা ছাদ ধসে পড়ে নিচে একটি গর্ত সৃষ্টি করে (d) নদী সঞ্চার রোধ করে।
উত্তর: (c) মাটি বা ছাদ ধসে পড়ে নিচে একটি গর্ত সৃষ্টি করে।

২০১. ডলিন (Doline) গঠিত হয়—
(a) হিমবাহ ক্ষয়ে (b) নদীর ক্ষয়ে (c) ভূগর্ভস্থ জলের ক্ষয় ও ছাদের পতনের মাধ্যমে (d) মরুভূমি বায়ুপ্রবাহে।
উত্তর: (c) ভূগর্ভস্থ জলের ক্ষয় ও ছাদের পতনের মাধ্যমে।

২০২. গুহা (Cave) সাধারণত গঠিত হয় —
(a) আগ্নেয়গিরি অঞ্চলে (b) চুনাপাথর অঞ্চলে (c) বালিময় এলাকায় (d) হিমবাহ অঞ্চলে।
উত্তর: (b) চুনাপাথর অঞ্চলে।

২০৩. ক্যাভার্ন (Cavern) হলো—
(a) ছোট গর্ত (b) গুহার বড় সম্প্রসারিত রূপ (c) আগ্নেয়গিরির মুখ (d) প্লাবনভূমি।
উত্তর: (b) গুহার বড় সম্প্রসারিত রূপ।

২০৪. কাস্ট হ্রদ (Karst Lake) কিভাবে গঠিত হয়?
(a) হিমবাহ গলে (b) নদী ভরাট হলে (c) সিংকহোল বা ডলিনে জল জমে (d) আগ্নেয়গিরির ফলে।
উত্তর: (c) সিংকহোল বা ডলিনে জল জমে।

২০৫. নিচের কোনটি ক্ষয়জনিত কার্স্ট ভূমিরূপ নয়?
(a) গুহা (b) সিংকহোল (c) স্ট্যালাগমাইট (d) ডলিন।
উত্তর: (c) স্ট্যালাগমাইট।

২০৬. ডলিন ও সিংকহোলের মধ্যে পার্থক্য কী?
(a) ডলিন উঁচু, সিংকহোল নিচু (b) ডলিন শক্ত, সিংকহোল নরম (c) ডলিন বড়, সিংকহোল ছোট (d) ডলিন জলে ভরা, সিংকহোল শুকনো।
উত্তর: (c) ডলিন বড়, সিংকহোল ছোট।

২০৭. ক্ষয়ের ফলে গঠিত বড় ও সংযোগযুক্ত গুহার নেটওয়ার্ককে কী বলা হয়?
(a) ড্রামলিন (b) মরাইন (c) ক্যাভার্ন (d) গিরি।
উত্তর: (c) ক্যাভার্ন।

২০৮. কোন শিলা সবচেয়ে বেশি কার্স্ট ক্ষয়ে ভোগে?
(a) গ্রানাইট (b) চুনাপাথর (c) শিলাস্তর (d) স্যান্ডস্টোন।
উত্তর: (b) চুনাপাথর।

২০৯. সিংকহোল গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কী?
(a) ভূমিকম্প (b) বৃষ্টি (c) ভূগর্ভস্থ জলের ক্ষয় (d) হিমবাহ ক্ষয়।
উত্তর: (c) ভূগর্ভস্থ জলের ক্ষয়।

২১০. নিচের কোনটি ডলিনের বৈশিষ্ট্য?
(a) এটি পাহাড়ি গিরি (b) এটি নদী গঠিত (c) এটি এক প্রকার ছোট গর্ত (d) এটি হিমবাহের সৃষ্টি।
উত্তর: (c) এটি এক প্রকার ছোট গর্ত।

২১১. গুহার মধ্যে মূলত কী ধরনের ক্ষয় প্রক্রিয়া ঘটে?
(a) বায়ু ক্ষয় (b) হিম ক্ষয় (c) জল ক্ষয় (d) আগ্নেয় ক্ষয়।
উত্তর: (c) জল ক্ষয়।

২১২. কাস্ট অঞ্চল কীভাবে গঠিত হয়?
(a) আগ্নেয়গিরি বিস্ফোরণে (b) হিমবাহ ক্ষয়ে (c) জল দ্বারা চুনাপাথরের ক্ষয়ে (d) বায়ু ক্ষয়ে।
উত্তর: (c) জল দ্বারা চুনাপাথরের ক্ষয়ে।

২১৩. ক্যাডার্ন (Cavern) কিভাবে গঠিত হয়?
(a) বায়ু ক্ষয়ে (b) আগ্নেয়গিরি বিস্ফোরণে (c) ভূগর্ভস্থ জল শিলাকে দ্রবীভূত করে (d) নদীর ক্ষয়ে।
উত্তর: (c) ভূগর্ভস্থ জল শিলাকে দ্রবীভূত করে।

২১৪. সিংকহোলের মধ্যে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়?
(a) হিমবাহ (b) চুনাপাথর বা মাটি ধসে পড়ে (c) আগ্নেয়শিলা (d) বালুর স্তূপ।
উত্তর: (b) চুনাপাথর বা মাটি ধসে পড়ে।

২১৫. নিচের কোনটি ডলিন বা সিংকহোলের মতো ক্ষয় প্রক্রিয়া হতে পারে?
(a) চুনাপাথরের তরঙ্গসমূহ (b) মরাইন (c) ড্রামলিন (d) বালিয়াড়ি।
উত্তর: (a) চুনাপাথরের তরঙ্গসমূহ।

২১৬. নিচের কোনটি ক্যাভার্নের উদাহরণ?
(a) হাউর (b) এল কাপিটান গুহা (c) পাথুরে নদী (d) ভূমিকম্প চ্যুতি।
উত্তর: (b) এল কাপিটান গুহা।

২১৭. কাস্ট হ্রদ (Karst Lake) তৈরি হয়—
(a) হিমবাহ ক্ষয়ে (b) বৃষ্টির জলে (c) ভূগর্ভস্থ জল দ্বারা ডলিনে জল জমে (d) নদীর বন্যায়।
উত্তর: (c) ভূগর্ভস্থ জল দ্বারা ডলিনে জল জমে।

২১৮. স্ট্যালাকটাইট গঠনের জন্য কোন উপাদান প্রধানত লাগে?
(a) সোডিয়াম সালফেট (b) সিলিকা (c) ক্যালসিয়াম কার্বোনেট (d) পটাশিয়াম ক্লোরাইড।
উত্তর: (c) ক্যালসিয়াম কার্বোনেট।

২১৯. গুহার স্তম্ভ (Cave Pillar) কিভাবে গঠিত হয়?
(a) মাটি জমে (b) শিলার চ্যুতি (c) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একত্রিত হয়ে (d) বরফ জমে।
উত্তর: (c) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একত্রিত হয়ে।

২২০. নিচের কোন শিলা গঠন প্রক্রিয়ার মাধ্যমে স্ট্যালাকটাইট তৈরি হয়?
(a) গ্রানাইট গলনের মাধ্যমে (b) চুনাপাথর দ্রবীভূত হওয়া (c) সিলিকন স্তর জমে (d) বালি সঞ্চয়।
উত্তর: (b) চুনাপাথর দ্রবীভূত হওয়া।

<<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.