🌹উচ্চমাধ্যমিক সংস্কৃত MCQ প্রশ্নোত্তর::3rd Semester::সংস্কৃত সাহিত্যের ইতিহাস::পুরাণের সংক্ষিপ্ত পরিচয়।🌹


 

 

️MCQ প্রশ্নোত্তর(প্রশ্নের মান-১):

◼️ 1. পুরাণগুলির রচয়িতা কে?

(A) মহর্ষি কাত্যায়ন। (B) মহর্ষি বাল্মীকি। (C) মহর্ষি ব্যাস। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (C) মহর্ষি ব্যাস।

◼️ 2. ‘পুরাণ’ শব্দটির অর্থ কী?
(A) প্রাচীন কাহিনী। (B) লোককাহিনী। (C) জনশ্রুতি। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (A) প্রাচীন কাহিনী।

◼️ 3. সায়ণ 'পুরাণ' শব্দের অর্থে বলেছেন—
(A) পুরা পূর্বস্মিন্ কালে ভবঃ অর্থাৎ যার অর্থ পুরাতন। (B) পুরা নবং ভরতি। (C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান।

◼️ 4. পুরাণের লক্ষণ কয়টি?
(A) 4 টি। (B) 5 টি। (C) 6 টি। (D) 7 টি।
✅ উত্তর: (B) 5 টি।

◼️ 5. মহাপুরাণের সংখ্যা কত?
(A) 16 টি। (B) 17 টি। (C) 18 টি। (D) 19 টি।
✅ উত্তর: (C) 18 টি।

◼️ 6. উপপুরাণের সংখ্যা কত?
(A) 16 টি। (B) 17 টি। (C) 18 টি। (D) 19 টি।
✅ উত্তর: (C) 18 টি।

◼️ 7. শৈবপুরাণ কার অপর নাম?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) ভাগবতপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (B) বায়ুপুরাণ।

◼️ 8. সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধ পুরাণের নাম কী?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) ভাগবতপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (D) স্কন্দপুরাণ।

◼️ 9. সর্ববৃহৎ পুরাণের নাম কী?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) ভাগবতপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (D) স্কন্দপুরাণ।

◼️ 10. ক্ষুদ্রতম পুরাণের নাম কী?
(A) কূর্মপুরাণ। (B) স্কন্দপুরাণ। (C) বায়ুপুরাণ। (D) বিষ্ণুপুরাণ।
✅ উত্তর: (A) কূর্মপুরাণ।

◼️ 11. স্কন্দপুরাণের শ্লোকসংখ্যা কত?

(A) 71000 টি। (B) 17000 টি। (C) 18000 টি। (D) 81000 টি।
✅ উত্তর: (D) 81000 টি।

◼️ 12. পুরাণে কোন দেবতার প্রাধান্য দেখা যায়?
(A) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। (B) ব্রহ্মা, বিষ্ণু, কাৰ্ত্তিক। (C) মহেশ্বর। (D) সরস্বতী, বিষ্ণু, মহেশ্বর।
✅ উত্তর: (A) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।

◼️ 13. কোন পুরাণ 'পঞ্চমবেদ' নামে পরিচিত?
(A) কূর্মপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) ভাগবতপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (C) ভাগবতপুরাণ।

◼️ 14. কোন পুরাণকে "বিশ্বকোষ” বলে?
(A) কূর্মপুরাণ। (B) অগ্নিপুরাণ। (C) ভাগবতপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (B) অগ্নিপুরাণ।

◼️ 15. পদ্মপুরাণে কয়টি খণ্ড পাওয়া যায়?
(A) 7 টি। (B) 8 টি। (C) 9 টি। (D) 10 টি।
✅ উত্তর: (C) 9 টি।

◼️ 16. মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) মৎস্যপুরাণ। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (A) বিষ্ণুপুরাণ।

◼️ 17. গুপ্ত বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) মৎস্যপুরাণ। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (B) বায়ুপুরাণ।

◼️ 18. অন্ধ্র বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) মৎস্যপুরাণ। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (C) মৎস্যপুরাণ।

◼️ 19. 'পুরাণ' শব্দের ব্যূৎপত্তিগত অর্থ হল—

(A) নব সৃষ্টি। (B) ঐতিহাসিক কাহিনী। (C) পুরাকালীন। (D) পৌরাণিক।
✅ উত্তর: (C) পুরাকালীন।

◼️ 20. 'পুরাণ' শব্দের অর্থ কী?
(A) লোককাহিনী। (B) উপন্যাস। (C) প্রাচীনকাহিনী। (D) বেদ।
✅ উত্তর: (C) প্রাচীনকাহিনী।

◼️ 21. হলায়ুধ 'পুরাণ' শব্দের অর্থে কী বলেছেন?
(A) বর্তমান ঘটনা। (B) পুরা পূর্বস্মিন্ কালে ভবঃ। (C) নব্য ভাবনা। (D) কোনটিই নয়।
✅ উত্তর: (B) পুরা পূর্বস্মিন্ কালে ভবঃ।

◼️ 22. সায়ণ 'পুরাণ' শব্দের অর্থে কী বলেছেন?
(A) কল্পনা। (B) পৌরাণিক সৃষ্টি। (C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান। (D) শ্রুতি।
✅ উত্তর: (C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান।

◼️ 23. যাস্ক 'পুরাণ' শব্দের অর্থে কী বলেছেন?
(A) পুরাতন চিন্তা। (B) পুরা নবং ভবতি। (C) পুরাণ কথা। (D) সৃষ্টিকথা।
✅ উত্তর: (B) পুরা নবং ভবতি।

◼️ 24. পুরাণের পঞ্চ লক্ষণ কী কী?
(A) সৃষ্টি, চরিত্র, মন্বন্তর, ধর্ম, বেদ। (B) গীত, শাস্ত্র, উপনিষদ, ইতিহাস, স্মৃতি। (C) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত। (D) জন্ম, মৃত্যু, শৌচ, তপ, দান।
✅ উত্তর: (C) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত।

◼️ 25. 'মহাপুরাণ'-এর অপর নাম কী?
(A) প্রধান পুরাণ। (B) মঙ্গল পুরাণ। (C) সাধারণ পুরাণ। (D) ধর্ম পুরাণ।
✅ উত্তর: (A) প্রধান পুরাণ।

◼️ 26. কাকে বেদের পরিপূরক বলা হয়?
(A) স্মৃতি। (B) উপনিষদ। (C) ধর্মশাস্ত্র। (D) পুরাণ।
✅ উত্তর: (D) পুরাণ।

◼️ 27. শৈবপুরাণ কার অপর নাম?
(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) গরুড়পুরাণ। (D) অগ্নিপুরাণ।
✅ উত্তর: (B) বায়ুপুরাণ।

◼️ 28. পঞ্চলক্ষণাত্মক দুটি পুরাণের নাম কী?
(A) বিষ্ণুপুরাণ ও বায়ুপুরাণ। (B) কূর্মপুরাণ ও গরুড়পুরাণ। (C) বায়ুপুরাণ ও স্কন্দপুরাণ। (D) অগ্নিপুরাণ ও ভাগবতপুরাণ।
✅ উত্তর: (A) বিষ্ণুপুরাণ ও বায়ুপুরাণ।

◼️ 29) সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধ পুরাণের নাম কী ?

(A) বিষ্ণুপুরাণ। (B) বায়ুপুরাণ। (C) ভাগবতপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (C) ভাগবতপুরাণ।

◼️ 30) সর্ববৃহৎ পুরাণের নাম কী ?
(A) ভাগবতপুরাণ। (B) কূর্মপুরাণ। (C) স্কন্দপুরাণ। (D) বরাহপুরাণ।
✅ উত্তর: (C) স্কন্দপুরাণ।

◼️ 31) স্কন্দপুরাণের শ্লোকসংখ্যা কত ?
(A) 71000 টি। (B) 18000 টি। (C) 81000 টি। (D) 5000 টি।
✅ উত্তর: (C) 81000 টি।

◼️ 32) ক্ষুদ্রতম পুরাণের নাম কী ?
(A) ব্রহ্মপুরাণ। (B) কূর্মপুরাণ। (C) নারদীয়পুরাণ। (D) ভাগবতপুরাণ।
✅ উত্তর: (B) কূর্মপুরাণ।

◼️ 33) কূর্মপুরাণে শ্লোকসংখ্যা কত ?
(A) 7000 টি। (B) 5000 টি। (C) 6000 টি। (D) 10000 টি।
✅ উত্তর: (B) 5000 টি।

◼️ 34) 'মঙ্গলকাব্যে’র উৎস কোন পুরাণ ?
(A) ব্রহ্মবৈবর্তপুরাণ। (B) বিষ্ণুপুরাণ। (C) স্কন্দপুরাণ। (D) ভাগবতপুরাণ।
✅ উত্তর: (A) ব্রহ্মবৈবর্তপুরাণ।

◼️ 35) সাত্ত্বিক পুরাণগুলি কী কী ?
(A) ব্রহ্ম, নারদীয়, বরাহ। (B) ভাগবত, নারদীয়, বিষ্ণু, গরুড়, বরাহ, পদ্ম। (C) স্কন্দ, পদ্ম, ভাগবত। (D) কূর্ম, গরুড়, নারদীয়।
✅ উত্তর: (B) ভাগবত, নারদীয়, বিষ্ণু, গরুড়, বরাহ, পদ্ম।

◼️ 36) রাজসিক পুরাণগুলি কী কী ?
(A) ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য, বামন। 
(B) ভাগবত, বিষ্ণু, নারদীয়। 
(C) গরুড়, বরাহ, কূর্ম। 
(D) ব্রহ্মবৈবর্ত, বরাহ, পদ্ম।
✅ উত্তর: (A) ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য, বামন।

◼️ 37) শৈবপুরাণগুলি কী কী ?
(A) ব্রহ্ম, নারদীয়, গরুড়। 
(B) ভাগবত, কূর্ম, বরাহ। 
(C) বায়ু, লিঙ্গ, স্কন্দ, অগ্নি, মৎস্য, কূর্ম। 
(D) স্কন্দ, গরুড়, বিষ্ণু।
✅ উত্তর: (C) বায়ু, লিঙ্গ, স্কন্দ, অগ্নি, মৎস্য, কূর্ম।

◼️ 38) ‘বেধস্’ বিষয়ক দুটি পুরাণ কী কী ?
(A) বিষ্ণু ও নারদীয়। (B) ব্রহ্মাণ্ড ও ব্রহ্মবৈবর্ত। (C) স্কন্দ ও ব্রহ্মবৈবর্ত। (D) ভাগবত ও কূর্ম।
✅ উত্তর: (B) ব্রহ্মাণ্ড ও ব্রহ্মবৈবর্ত।

◼️ 39) পুরাণের উল্লেখ কোথায় পাওয়া যায় ?
(A) রামায়ণ ও মহাভারতে। (B) উপনিষদ ও গীতা। (C) ব্রাহ্মণ ও উপনিষদে। (D) বেদ ও আরণ্যকে।
✅ উত্তর: (C) ব্রাহ্মণ ও উপনিষদে।

◼️ 40) মৎস্যপুরাণে পাঁচটি লক্ষণ ছাড়াও পুরাণের আর কতগুলি লক্ষণ রয়েছে ?

(A) 3 টি। (B) 4 টি। (C) 6 টি। (D) 7 টি।
✅ উত্তর: (C) 6 টি।

◼️ 41) পুরাণে কোন দেবতার প্রাধান্য দেখা যায় ?
(A) ব্রহ্মা, সরস্বতী, শিব। (B) বিষ্ণু, লক্ষ্মী, শিব। (C) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। (D) ইন্দ্র, অগ্নি, বরুণ।
✅ উত্তর: (C) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।

◼️ 42) ‘পুরাণ বেদের অনুসরণকারী’ কেন ?
(A) কারণ এটি সহজ। (B) কারণ বেদের ভাব সেখানে নেই। (C) কারণ পুরাণে নতুন কাহিনি আছে। (D) কারণ ‘পুরাণং বেদসম্মত’, অর্থাৎ সমস্ত বেদ পুরাণে প্রতিষ্ঠিত।
✅ উত্তর: (D) কারণ ‘পুরাণং বেদসম্মত’, অর্থাৎ সমস্ত বেদ পুরাণে প্রতিষ্ঠিত।

◼️ 43) বিষ্ণুপুরাণের উদ্দেশ্য কী ছিল ?
(A) শিবের মহিমা কীর্তন করা। (B) ব্রহ্মার লীলা বর্ণনা। (C) শ্রীবিষ্ণুর মহিমা কীর্তন করা। (D) দেবী দুর্গার পূজা।
✅ উত্তর: (C) শ্রীবিষ্ণুর মহিমা কীর্তন করা।

◼️ 44) কোন পুরাণ 'পঞ্চমবেদ' নামে পরিচিত ?
(A) স্কন্দপুরাণ। (B) ভাগবতপুরাণ। (C) বরাহপুরাণ। (D) বায়ুপুরাণ।
✅ উত্তর: (B) ভাগবতপুরাণ।

◼️ 45) 'ভাগবতপুরাণ' অন্য কোন নামে পরিচিত ?
(A) শ্রীশিবচরিত। (B) শ্রীবিষ্ণুচরিত। (C) শ্রীভগবত। (D) শ্রীমদ্ভাগবত।
✅ উত্তর: (D) শ্রীমদ্ভাগবত।

◼️ 46) কোন পুরাণকে 'বিশ্বকোষ' বলা হয় ?
(A) বিষ্ণুপুরাণ। (B) অগ্নিপুরাণ। (C) বরাহপুরাণ। (D) স্কন্দপুরাণ।
✅ উত্তর: (B) অগ্নিপুরাণ।

◼️ 47) বায়ুপুরাণে কোন রাজবংশের কথা জানা যায় ?
(A) মৌর্য ও গুপ্ত। (B) শক ও হুন। (C) নন্দ, শিশুনাগ ও গুপ্ত। (D) পাল ও সেন।
✅ উত্তর: (C) নন্দ, শিশুনাগ ও গুপ্ত।

◼️ 48) পুরাণকে বেদের পরিপূরক বলা হয় কেন ?
(A) বেদ অসম্পূর্ণ ছিল। (B) পুরাণেই ঈশ্বরের লীলা আছে। (C) পুরাণে বেদের মন্ত্র নেই। (D) বেদের বহু দুর্বোধ্য মন্ত্রের অর্থ এখানে পাওয়া যায়।
✅ উত্তর: (D) বেদের বহু দুর্বোধ্য মন্ত্রের অর্থ এখানে পাওয়া যায়।

◼️ 49) পদ্মপুরাণে কয়টি খণ্ড পাওয়া যায় ?
(A) 7 টি। (B) 9 টি। (C) 6 টি। (D) 8 টি।
✅ উত্তর: (B) 9 টি।

◼️ 50) পদ্মপুরাণের খণ্ডগুলির নাম কী কী ?
(A) সৃষ্টি, ভূমি, স্বর্গ, পাতাল ও উত্তরখণ্ড। (B) ব্রহ্ম, বিষ্ণু, শিব, দেবী ও পূর্বখণ্ড। (C) জন্ম, কীর্ত্তি, মৃত্যু, সর্গ ও গতি। (D) গঙ্গা, তীর্থ, স্বর্গ, নরক ও সৃষ্টি।
✅ উত্তর: (A) সৃষ্টি, ভূমি, স্বর্গ, পাতাল ও উত্তরখণ্ড।

◼️ 51) পৌত্তলিকতার উদ্ভব কোন শাস্ত্রে পাওয়া যায় ?
(A) উপনিষদ। (B) ব্রাহ্মণ। (C) বেদ। (D) পুরাণ।
✅ উত্তর: (D) পুরাণ।

◼️ 52) কোন পুরাণে মূর্তিপূজার কথা বলা হয়েছে?

(A) বায়ুপুরাণ (B) বিষ্ণুপুরাণ (C) অগ্নিপুরাণ (D) স্কন্দপুরাণ
✅ উত্তর: (C) অগ্নিপুরাণ।

◼️ 53) অগ্নিপুরাণে কয়প্রকার মূর্তির কথা বলা হয়েছে?
(A) 5 প্রকার (B) 6 প্রকার (C) 7 প্রকার (D) 8 প্রকার
✅ উত্তর: (C) 7 প্রকার।

◼️ 54) সাতপ্রকার মূর্তি কী কী?
(A) কাঠময়, পাথরময়, কাংস্যময়, তাম্রময়, মাটির, কাঁচের, সোনার
(B) স্বর্ণময়, রজতময়, কাংস্যময়, তাম্রময়, লৌহময়, কাঠময় ও মৃণয়
(C) সোনার, রূপার, তামার, লৌহের, কাষ্ঠের, কঙ্করের, মাটির
(D) কোনোটিই নয়
✅ উত্তর: (B) স্বর্ণময়, রজতময়, কাংস্যময়, তাম্রময়, লৌহময়, কাঠময় ও মৃণয়।

◼️ 55) পুরাণের 'খিল' অংশ কী?
(A) উপসংহার (B) সংক্ষিপ্ত রূপ (C) উপপুরাণ (D) গোপন বর্ণনা
✅ উত্তর: (C) উপপুরাণ।

◼️ 56) পুরাণের মহৎ ধর্ম কী?
(A) ব্রত, তপ, দান (B) সত্য, ধর্ম, প্রেম (C) দম, দয়া, দান (D) ধর্ম, কর্ম, মরণ
✅ উত্তর: (C) দম, দয়া, দান।

◼️ 57) বিবাহ কয় প্রকার ও কী কী?
(A) ৭ প্রকার: ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ
(B) ৮ প্রকার: ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ
(C) ৬ প্রকার: ব্রাহ্ম, দৈব, প্রাজাপত্য, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ
(D) ৫ প্রকার: ব্রাহ্ম, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ, আসুর
✅ উত্তর: (B) ৮ প্রকার: ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ।

◼️ 58) কোন পুরাণে জ্যোতিষ বিষয়ক আলোচনা আছে?
(A) বায়ুপুরাণ (B) বিষ্ণুপুরাণ (C) অগ্নিপুরাণ (D) স্কন্দপুরাণ
✅ উত্তর: (B) বিষ্ণুপুরাণ।

◼️ 59) পুরাণের 'পঞ্চলক্ষণে'র শ্লোকটি কোন কোন পুরাণে দৃষ্ট হয়?
(A) বায়ু ও বিষ্ণুপুরাণে (B) স্কন্দ ও মৎস্যপুরাণে (C) বায়ু ও মৎস্যপুরাণে (D) অগ্নি ও গরুড়পুরাণে
✅ উত্তর: (C) বায়ু (৪/১০) ও মৎস্য (৫৩/৬৩) পুরাণে।

◼️ 60) 'আখ্যান' শব্দের অর্থ কী?
(A) কল্পকাহিনি (B) শ্রুতি (C) দৃষ্ট বিষয়ের গল্প (D) বেদ
✅ উত্তর: (C) দৃষ্ট বিষয়ের গল্প।

◼️ 61) 'উপাখ্যান' শব্দের অর্থ কী?
(A) লোকপ্রচলিত গল্প (B) শ্রুতবিষয়ের গল্প (C) ভাবগম্ভীর কাব্য (D) বেদসংহিতা
✅ উত্তর: (B) শ্রুতবিষয়ের গল্প।

◼️ 62) ‘গাথা’ শব্দের অর্থ কী?
(A) প্রাচীন সংস্কৃত শ্লোক (B) নাটকীয় ঘটনা (C) লোকমুখে প্রচলিত গল্প (D) দর্শনের বিষয়
✅ উত্তর: (C) লোকমুখে প্রচলিত গল্প।

◼️ 63) ব্রহ্মপুরাণের প্রবক্তা কে?
(A) বেদব্যাস (B) নারদ (C) লোমহর্ষণ (D) বাল্মীকি
✅ উত্তর: (C) লোমহর্ষণ।

◼️ 64) পুরাণ অবলম্বনে রচিত একটি নাটকের নাম কী?

(A) অভিজ্ঞান শকুন্তলম (B) উত্তররামচারিত (C) মালতীমাধব (D) কৌটিল্য অর্থশাস্ত্র
✅ উত্তর: (B) পদ্মপুরাণ অবলম্বনে ভবভূতির উত্তররামচারিত

◼️ 65) পুরাণ অবলম্বনে রচিত একটি মহাকাব্যের নাম কী?
(A) রঘুবংশ (B) কীর্তিলতা (C) কুমারসম্ভব (D) মেঘদূত
✅ উত্তর: (C) শিবপুরাণ অবলম্বনে কালিদাসের কুমারসম্ভব

◼️ 66) পুরাণকে কখনও কখনও কী বলা হয়?
(A) অতিপুরাতন সাহিত্য (B) ইতিহাস বৃত্তান্ত (C) পঞ্চম বেদ (D) আখ্যানমূলক কাব্য
✅ উত্তর: (C) পঞ্চম বেদ।

◼️ 67) পুরাণ কাদের জন্য রচিত হয়েছিল?
(A) রাজার জন্য (B) সাধারণ মানুষের ধর্ম ও ইতিহাস বোঝার জন্য (C) ঋষিদের জন্য (D) দেবতার স্তব পাঠের জন্য
✅ উত্তর: (B) সাধারণ মানুষের ধর্ম ও ইতিহাস বোঝার জন্য।

◼️ 68) পদ্মপুরাণের প্রবক্তা কে?

(A) লোমহর্ষণ (B) শোনক (C) উগ্রশ্রবা (D) বেদব্যাস
✅ উত্তর: (C) উগ্রশ্রবা।

◼️ 69) নারদীয় পুরাণের প্রবক্তা কে?
(A) ব্রহ্মা (B) নারদ (C) ঋষি দুর্বাসা (D) লোমহর্ষণ
✅ উত্তর: (B) নারদ।

◼️ 70) ভাগবত পুরাণের সাদৃশ্য কোন পুরাণের সঙ্গে লক্ষ্য করা যায়?
(A) ব্রহ্মপুরাণ (B) বিষ্ণুপুরাণ (C) গরুড়পুরাণ (D) পদ্মপুরাণ
✅ উত্তর: (B) বিষ্ণুপুরাণ।

◼️ 71) ‘আদম-নোহা’র কাহিনি কোন পুরাণে উল্লিখিত?
(A) অগ্নিপুরাণ (B) ভাগবতপুরাণ (C) ভবিষ্যপুরাণ (D) বিষ্ণুপুরাণ
✅ উত্তর: (C) ভবিষ্যপুরাণ।

◼️ 72) বিষ্ণুপুরাণ অনুসারে কোন দেবতা 'জগৎ পরিচালনাকারী'?

(A) শিব (B) ব্রহ্মা (C) বিষ্ণু (D) গণেশ
✅ উত্তর: (C) বিষ্ণু।

◼️ 73) স্কন্দপুরাণ কাকে কেন্দ্র করে রচিত?
(A) বিষ্ণু (B) শিব (C) ব্রহ্মা (D) দুর্গা
✅ উত্তর: (B) শিব।

◼️ 74) উপপুরাণের সংখ্যা কতটি?
(A) ১৮ (B) ২০ (C) ২২ (D) ২৪
✅ উত্তর: (A) ১৮।

◼️ 75) কোন পুরাণে 'অশ্বমেধ যজ্ঞ'-এর বিশদ বিবরণ আছে?
(A) ব্রহ্মবৈবর্তপুরাণ (B) ভাগবতপুরাণ (C) কূর্মপুরাণ (D) পদ্মপুরাণ
✅ উত্তর: (D) পদ্মপুরাণ।

◼️ 76) বিষ্ণুপুরাণ অনুসারে কালচক্রের নাম কী?
(A) যুগচক্র (B) মন্বন্তর (C) কল্প (D) মহাযুগ
✅ উত্তর: (A) যুগচক্র।

◼️ 77) 'বেদসম্মত পুরাণ' কাকে বলে?
(A) বেদে উল্লিখিত পুরাণ (B) বেদ ব্যাখ্যাকারী পুরাণ (C) বেদের ভাষায় পুরাণ (D) সবগুলি
✅ উত্তর: (D) সবগুলি।

◼️ 78) বায়ুপুরাণে কতটি শ্লোক আছে?
(A) ১৮,০০০ (B) ২৪,০০০ (C) ২৫,০০০ (D) ১২,০০০
✅ উত্তর: (B) ২৪,০০০।

◼️ 79) শিবপুরাণে মুখ্যভাবে কাদের কাহিনী বলা হয়েছে?
(A) বিষ্ণুর (B) শিব ও পার্বতীর (C) ব্রহ্মার (D) ইন্দ্রের
✅ উত্তর: (B) শিব ও পার্বতীর।

◼️ 80) নারদের প্রতি বিষ্ণুপুরাণ কে বলেছিলেন?
(A) ব্রহ্মা (B) শিব (C) শ্রীবিষ্ণু (D) লোমহর্ষণ
✅ উত্তর: (C) শ্রীবিষ্ণু।

◼️ 81) গরুড়পুরাণে কী বিষয়ে ব্যাখ্যা রয়েছে?
(A) মৃত্যু ও পরলোকে গমন (B) ভূমিকম্প (C) সৃষ্টির ইতিহাস (D) ধর্ম
✅ উত্তর: (A) মৃত্যু ও পরলোকে গমন।

◼️ 82) পুরাণে মোট কতটি মন্বন্তরের কথা বলা হয়েছে?
(A) ৫ (B) ৭ (C) ১০ (D) ১৪
✅ উত্তর: (D) ১৪।

◼️ 83) কোন পুরাণে 'গীতা'র সঙ্গে সাদৃশ্যপূর্ণ শ্লোক আছে?
(A) ভাগবতপুরাণ (B) বিষ্ণুপুরাণ (C) নারদীয় (D) ব্রহ্মপুরাণ
✅ উত্তর: (A) ভাগবতপুরাণ।

◼️ 84) পুরাণগুলিকে প্রাচীন ভারতের কী বলা হয়?
(A) সাহিত্য (B) মহাকাব্য (C) ইতিহাস (D) বিশ্বকোষ
✅ উত্তর: (D) বিশ্বকোষ।

◼️ 85) 'দেবী মহাত্ম্যম্' কোন পুরাণে আছে?
(A) স্কন্দপুরাণ (B) মার্কণ্ডেয়পুরাণ (C) ব্রহ্মবৈবর্তপুরাণ (D) বায়ুপুরাণ
✅ উত্তর: (B) মার্কণ্ডেয়পুরাণ।

◼️ 86) গন্ধর্ব বিবাহের উল্লেখ কোথায় পাওয়া যায়?
(A) বেদ (B) পুরাণ (C) ধর্মশাস্ত্র (D) উপনিষদ
✅ উত্তর: (B) পুরাণ।

◼️ 87) 'মার্কণ্ডেয় পুরাণ' কার কথা বলে?
(A) নারদ (B) লোমহর্ষণ (C) মার্কণ্ডেয় ঋষি (D) কাশ্যপ
✅ উত্তর: (C) মার্কণ্ডেয় ঋষি।

◼️ 88) মহাপুরাণে 'পঞ্চলক্ষণ' কত প্রকার?
(A) ৪ (B) ৫ (C) ৬ (D) ৭
✅ উত্তর: (B) ৫।

◼️ 89) কোন পুরাণে কৃষি, বাণিজ্য ও চিকিৎসার আলোচনা আছে?
(A) গরুড়পুরাণ (B) অগ্নিপুরাণ (C) বিষ্ণুপুরাণ (D) ব্রহ্মপুরাণ
✅ উত্তর: (B) অগ্নিপুরাণ।

◼️ 90) 'উপপুরাণ' কাকে বলা হয়?
(A) ক্ষুদ্র পুরাণ (B) অতিরিক্ত পুরাণ (C) অনুপূরক পুরাণ (D) সবকটি
✅ উত্তর: (D) সবকটি।

◼️ 91) ভাগবতপুরাণে কাহিনি বলা হয়েছে কার?
(A) শিবের (B) ব্রহ্মার (C) কৃষ্ণের (D) দুর্গার
✅ উত্তর: (C) কৃষ্ণের।

◼️ 92) 'পুরাণ' শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে?

(A) সংস্কৃত 'পুরা' ধাতু থেকে (B) সংস্কৃত 'ন' ধাতু থেকে (C) প্রাকৃত ভাষা (D) পালি ভাষা
✅ উত্তর: (A) সংস্কৃত 'পুরা' ধাতু থেকে।

◼️ 93) পুরাণগুলি মূলত কী ভাষায় রচিত?
(A) পালি (B) সংস্কৃত (C) প্রাকৃত (D) হিন্দি
✅ উত্তর: (B) সংস্কৃত।

◼️ 94) পুরাণে 'মন্বন্তর' শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
(A) যুগকাল (B) দেবতার সময়কাল (C) মনুর শাসনকাল (D) মহাযুগের অংশ
✅ উত্তর: (C) মনুর শাসনকাল।

◼️ 95) কোন পুরাণে 'দশাবতার' সংক্রান্ত বিবরণ পাওয়া যায়?
(A) স্কন্দপুরাণ (B) বিষ্ণুপুরাণ (C) বায়ুপুরাণ (D) ব্রহ্মপুরাণ
✅ উত্তর: (B) বিষ্ণুপুরাণ।

◼️ 96) ‘উত্তররামচরিত’ রচনায় কোন পুরাণ অবলম্বন করা হয়েছে?
(A) গরুড়পুরাণ (B) পদ্মপুরাণ (C) শিবপুরাণ (D) কূর্মপুরাণ
✅ উত্তর: (B) পদ্মপুরাণ।

◼️ 97) কোন পুরাণে শিব ও পার্বতীর বিবাহের কাহিনী রয়েছে?
(A) কূর্মপুরাণ (B) মৎস্যপুরাণ (C) শিবপুরাণ (D) গরুড়পুরাণ
✅ উত্তর: (C) শিবপুরাণ।

◼️ 98) 'ভবিষ্যপুরাণ' নামকরণ কেন হয়েছে?
(A) ভবিষ্যতের কথা বলে (B) ভবিষ্য দেবতা কেন্দ্রিক (C) ভবিষ্য নামক ঋষি বলেছে (D) বেদ অনুসরণে লেখা
✅ উত্তর: (C) ভবিষ্য নামক ঋষি বলেছে।

◼️ 99) পুরাণকে ইতিহাস বলা হয় কোন কারণে?
(A) এতে রাজবংশের কাহিনি আছে (B) এতে পাণ্ডবদের গল্প আছে (C) এতে সৃষ্টির কথা আছে (D) সবগুলি
✅ উত্তর: (D) সবগুলি।

◼️ 100) পুরাণ পাঠের উদ্দেশ্য কী?
(A) বিনোদন (B) ধর্ম প্রচার (C) নৈতিক শিক্ষা (D) ধর্মীয় ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করা
✅ উত্তর: (D) ধর্মীয় ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করা।

<<<<<<<<<<<<<<🌹 সমাপ্ত 🌹>>>>>>>>>>>> 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.