BOOKLET-W
1. যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে, তখন তাকে বলা হয়—
a) একতরফা বাণিজ্য b) বিপাক্ষিক বাণিজ্য c) বহুমুখী বাণিজ্য d) অভ্যন্তরীণ বাণিজ্য।
2. একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায়, তাকে বলা হয়—
a) শস্যাবর্তন b) শস্যের বর্ষতালিকা c) শস্যপ্রগাঢ়তা d) শস্য সমন্বয়।
3. সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে—
a) দিল্লী-ঘুরগাঁও ফরিদাবাদ-মুম্বাই b) দিল্লী-পুণে-ব্যাঙ্গালুরু-কলকাতা c) দিল্লী-মুম্বাই-চেন্নাই-কলকাতা d) দিল্লী-পুণে-কলকাতা-বারাণসী।
4. ভারতের OTEC কেন্দ্র কোথায় আছে—
a) লাক্ষাদ্বীপের কাভারত্তি দ্বীপে b) তামিলনাড়ুর কন্যাকুমারীতে c) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ারে d) কেরালার কোচিতে।
5. উভয় স্তম্ভের সহ-সম্পর্ক নির্ধারণ করো ও সঠিক বিকল্প চয়ন করো—
স্তম্ভ I:
A) শ্বেত বিপ্লব B) কৃষ্ণ বিপ্লব C) সবুজ বিপ্লব D) নীল বিপ্লব
স্তম্ভ II:
(i) অ্যাকোয়াকালচার উন্নয়ন (ii) দুধ উৎপাদন বৃদ্ধি (iii) অপরিশোধিত তেল উৎপাদনের আত্মনির্ভরশীলতা (iv) কৃষি উৎপাদন বৃদ্ধি
a) A-i, B-ii, C-iii, D-iv b) A-ii, B-iii, C-iv, D-i c) A-iii, B-iv, C-i, D-ii d) A-iv, B-iii, C-ii, D-i।
6. কোনটি বৃষ্টি জল সংগ্রহের সুবিধা নয়—
a) জলের প্রাপ্যতা বাড়ায় b) মাটির ক্ষয় রোধ করে c) ভূগর্ভস্থ জলের গুণমান উন্নত করে d) এটি একটি ব্যয়বহুল কৌশল।
7. রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান কোন নামে পরিচিত—
a) কুন্ড b) শাদিন c) পানাম d) কেনি।
8. ভারতের চারটি সর্বাধিক জনবহুল রাজ্য (২০১১ সালের আদমসুমারী অনুযায়ী)—
a) উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাত b) উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার, গুজরাত c) উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার d) কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ।
9. শহরের জনবসতির সমস্যা ও কারণ মেলাও—
স্তম্ভ I:
A) নাগরিক সমস্যা B) অর্থনৈতিক সমস্যা C) সামাজিক-সাংস্কৃতিক সমস্যা D) পরিবেশগত সমস্যা
স্তম্ভ II:
(i) বৃহৎ অভিবাসী জনসংখ্যা (ii) পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত (iii) বাসস্থানের অভাব (iv) বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন
a) A-i, B-ii, C-iii, D-iv b) A-iv, B-iii, C-ii, D-i c) A-iii, B-i, C-ii, D-iv d) A-i, B-iv, C-i, D-i।
10. জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লী, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা কোন শ্রেণীভুক্ত—
a) বন্দর শহর b) ব্যাবসা-বাণিজ্যিক শহর c) সাংস্কৃতিক শহর d) প্রশাসনিক শহর।
11. গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কারণ—
a) জলসরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা, নির্মাণকার্য b) জলসরবরাহ, সেচ সুবিধা, ভারী শিল্প, জমির প্রাপ্যতা c) সেচ সুবিধা, গ্রামীণ ব্যাঙ্ক, নির্মাণ সামগ্রী, সেবা ক্ষেত্র d) গ্রামীণ ব্যাঙ্ক, জমির প্রাপ্যতা, নির্মাণ সামগ্রী, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
12. গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা, রেললাইনের পাশে নদী বা খালের পাড়ে পড়ে সেখানে—
a) তারকার মতো b) রৈখিক c) আয়তক্ষেত্রকার d) বৃত্তাকার।
13. ভারতে পুরুষ অভিবাসনের প্রধান কারণ—
a) বিবাহ b) বিনোদনের উৎস c) কাজ ও কর্মসংস্থান d) স্থানীয় দ্বন্দ্ব।
14. জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র জন্মহার বৃদ্ধির কারণে নয়—
a) জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার কারণ b) জন্মহার কমছে কিন্তু মৃত্যুহারও বাড়ছে c) জন্মহার ও মৃত্যুহার বাড়ছে d) জন্মহার ও মৃত্যুহার দুটোই কমছে।
15. জনসংখ্যার ঘনত্বের সূত্র কী—
a) এলাকা / জনসংখ্যা b) জনসংখ্যা / এলাকা c) এলাকা / জনসংখ্যা × ১০০ d) জনসংখ্যা / এলাকা × ১০০।
16. গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চলের কারণ নয়—
a) উর্বর সমভূমি b) পর্যাপ্ত জল c) উন্নত সড়ক ব্যবস্থা d) খনি কার্যাবলি।
17. দাবী (A): গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি হয়— শহরের পরিব্রাজন।
কারণ (R): শহরগুলির উন্নত কর্মসংস্থান, সুযোগ, শিক্ষা ও চিকিৎসা।
a) শুধুমাত্র দাবিটি (A) সঠিক b) দাবি ও কারণ উভয় সঠিক এবং কারণ দাবির সঠিক ব্যাখ্যা c) শুধুমাত্র কারণ (R) সঠিক d) দাবি ও কারণ উভয়ই সঠিক নয়।
18. খাদ্যজালের বর্ণনা দেয় না—
a) শক্তিপ্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয় b) উচ্চ পুষ্টিস্তর থেকে অনেক সদস্য নিম্ন পুষ্টিস্তরে অন্তর্ভুক্ত c) শক্তিপ্রবাহে বহুমুখী জাল প্রদর্শিত হয় d) অভিযোজন ও প্রতিযোগিতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা আছে।
19. দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলীয় মহীসোপান অঞ্চলে সর্বাধিক পাওয়া যায়—
a) সোনা b) রুপো c) হিরে d) প্ল্যাটিনাম।
20. বড় মাছের খাদ্য হিসেবে সমুদ্রে পাওয়া যায়—
a) মাইক্রোটফিস b) প্ল্যাঙ্কটন c) সামুদ্রিক শৈবাল d) ক্রিল।
21. বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ—
a) অধিক বৃষ্টিপাত b) স্বল্প বৃষ্টিপাত c) উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ d) মিষ্টি জলের অধিক প্রবাহ।
22. হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে গঠিত হয়—
a) শিশির b) কুয়াশা c) তুষার d) তুষারপাত।
23. নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হলে তাকে বলা হয়—
a) ঘনীভবন b) বাষ্পীভবন c) শিশিরাঙ্ক d) কোনোটিই নয়।
24. যখন বেশ কয়েকটি সিঙ্কহোল যুক্ত হয়ে বৃহৎ অবনমিত ভূমিরূপ গঠিত হয়—
a) ডোলাইন b) উভালা c) পোলজি d) সলিউশান প্যান।
25. প্রথম শ্রেণির খাদক হল—
a) ব্যাঙ b) সাপ c) বাঘ d) খরগোশ।
26. পৃথিবীর সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশ হল—
a) ভারত b) গ্যাবন c) মনাকো d) জাম্বিয়া।
27. টেথিস সাগরের উৎপত্তি হয়—
a) টার্শিয়ারি যুগে b) জুরাসিক যুগে c) ট্রিয়াসিক যুগে d) ক্যামব্রিয়ান যুগে।
28. ভারতের কত শতাংশ জনসংখ্যা রয়েছে—
a) ১১% b) ১২.৫০% c) ১৭.৫০% d) ২০.৫০%।
29. কলকাতার জীবনরেখা বলা হয়—
a) রেলপথ b) সড়ক পথ c) মেট্রো রেল d) কোনোটিই নয়।
30. ভারতের কোন মাধ্যমে সর্বাধিক সেচ কাজ চলে—
a) কূপ সেচ b) নলকূপ সেচ c) খাল সেচ d) জলাশয় সেচ।
31. সমগ্র মহাদেশ দুটি ভাগে বিভক্ত ছিল—
a) প্যানজিয়া ও লরেশিয়া b) প্যানথালাসা ও লরেশিয়া c) প্যানজিয়া ও গণ্ডোয়াণাল্যান্ড d) প্যানজিয়া ও প্যানথালাসা।
32. হিমবাহের দ্বারা সৃষ্ট মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা—
a) ড্রামলিন b) এসকার c) বহিঃবিধৌত সমভূমি d) গ্রাবরেখা।
33. বিজ্ঞানের ইতিহাসে প্রথম যিনি দুটি আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার মিলনের কথা বলেন—
a) আস্তোনিও পেলেগ্রিনি b) আব্রাহাম অরটেলিয়াস c) অ্যালফ্রেড ওয়েগনার d) এফ.বি. টেলর।
34. হিমবাহের উপরে সৃষ্ট আড়াআড়ি ফাটলকে বলা হয়—
a) বার্গস্রুন্ড b) ক্রেভাস c) হিমশৈল d) এসকার।
35. যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি—
a) চিন b) ভারত c) পাকিস্তান d) শ্রীলঙ্কা।
<<<<<<<<<<<<<<🌹 সমাপ্ত 🌹>>>>>>>>>>>>
